সংগৃহীত ছবি
সারাদেশ

হিলি বন্দরে আলু আমদানি শুরু

জেলা প্রতিনিধি : দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব আলু আমদানি করছেন।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ভারত থেকে দুই ট্রাক আলু আমদানি হয়। দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে এসব আলু আমদানি করছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি পারভেজ হোসেন জানান, দেশের বাজারে আলুর দাম ঊর্ধ্বগতি তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। প্রথম দিনে ভারতীয় দুই ট্রাকে ৪৭ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এ সব আলু ভারতের জলপাইগুড়ি থেকে আমদানি করা হয়েছে। আমদানি বাড়লে দেশের বাজারে আলুর দাম অনেক কমে আসবে। দীর্ঘ আড়াই মাস পর কম শুল্কে আজ ভারত থেকে আলু আমদানি করা হয়েছে। বর্তমানে দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে মূলত এই আমদানি করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা