সংগৃহিত ছবি
সারাদেশ

কার্টুন দেখানোর প্রলোভনে ২ শিশুকে ধর্ষণের চেষ্টা

জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি গ্রামে কার্টুন দেখানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ৭ বছরের দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক।

আরও পড়ুন: মনজুর এলাহীর মৃত্যুতে ড. ইউনূসের শোক

গ্রেফতার ব্যক্তি, উপজেলার দিওড় ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মিনুর ইসলাম (৫৪)। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী

ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় স্থানীয় জনতা ঐ ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনার পর রাতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। এ সময় ভুক্তভোগী দুই শিশুকে রাতে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বাড়ির সামনে রাখা একটি স্কুলভ্যানের ওপর ঐ দুই শিশু খেলছিলো। এ সময় প্রতিবেশী মমিনুর তার বাড়িতে কার্টুন দেখানোর কথা বলে তাদেরকে বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর ওই দুজনকে নিয়ে তিনি ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। এ সময় পাশের বাড়ির এক শিশু ইফতারি দিতে এসে এই ঘটনা দেখে এবং ভুক্তভোগী এক শিশুর বাড়িতে জানায়। এর পরে ওই শিশুর পরিবারের সদস্য মমিনুরের বাড়িতে আসেন। তখন শিশু দুটি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। এই ঘটনা জানাজানি হলে মমিনুর ইসলাম বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেন।

আরও পড়ুন: অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর আর নেই

ওসি আরও বলেন, ৭ বছরের দুই শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এরপর রাতে এক শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। আটক মমিনুরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিকে বুধবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা