সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী

জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ের মহামায়া লেকে ঘুরতে গিয়ে ১৭ বছরের এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার মহামায়া এলাকার গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: যুবককে গলা কেটে হত্যা

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলার সোনাগাজী উপজেলা ও ফেনী সদর থেকে মহামায়া ঘুরতে আসেন প্রেমিক যুগল। তখন তারা একান্ত সময় কাটানোর জন্য মহামায়া লেকের গহীনে গেলে তাদের অনুসরণ করতে থাকেন ৩ যুবক। প্রথমে তাদের ভিডিও করেন। একপর্যায়ে তারা প্রেমিককে ধরে রেখে ওই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

প্রেমিক যুগল বিষয়টি মহামায়া লেকের টিকিট কাউন্টারে জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ধর্ষণের ঘটনায় জড়িত সবাই মিরসরাই উপজেলার দুর্গাপুর এলাকার। বখাটেদের ব্যবহার করা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: বাসের চাপায় ভাইবোন নিহত

মিরসরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, মহামায়া লেকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাদের শনাক্তকরণ এবং গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

ফুলবাড়ী ইউএনও’র সঙ্গে প্রাণ বঙ্গ মিলার্সের কর্মকর্তাদের সাক্ষাৎ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসু...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা