সংগৃহীত ছবি
সারাদেশ

গণধর্ষণের শিকার তরুণী, আটক ৪

জেলা প্রতিনিধি: যশোর জেলায় ঝিকরগাছায় গাদখালি ফুল মোড়ে ঘুরতে আসা এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রদলের চার নেতাকর্মীর বিরুদ্ধে।

আরও পড়ুন: থানা থেকে লুটকৃত অস্ত্র বিক্রি, হেফাজতে কনস্টেবল

রোববার (১৬ মার্চ) সাড়ে ৮টায় এ ঘটনায় খবর পেয়ে রাতেই অভিযুক্ত ছাত্রদলের চার নেতাকে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আটক আসামিরা গদখালী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আটককৃতরা হলেন- গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী জাবের হোসেন ও আমিরুল ইসলাম।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান বলেন, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে ঝিকরগাছা থানার ডিউটি অফিসারের কাছে সাহায্যের জন্য আকুতি জানান এক তরুণী। তাৎক্ষণিক তিনি তার ফোর্সসহ গদখালীর পটুয়াপাড়ায় ধর্ষণকারী জাবেরের লিচুবাগানে গিয়ে উপস্থিত হন। সেখান থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে ছাত্রদলের কর্মী জাবের হোসেন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ভুক্তভোগী তরুণীর বাড়ি মনিরামপুর উপজেলায়। বেনাপোলে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রোববার বিকেলে সেখান থেকে বাড়ি ফেরার পথে গদখালী ফুল মোড়ে ঘুরতে যান। সেখানে অভিযুক্ত চার যুবক তাকে একা পেয়ে গতিরোধ করেন। আশপাশে কেউ না থাকায় তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি লিচুবাগানে নিয়ে ধর্ষণ করেন। অভিযুক্তরা চলে যাওয়ার পর পুলিশে ফোন করেন ভুক্তভোগী।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক যুবকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা