সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকে ধর্ষণের দায়ে চালকের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলায় ৪ বছর আগে চলন্ত ট্রাকে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে চালক সোহেল রানাকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি ট্রাকচালক সোহেল রানা বগুড়া সদর উপজেলার আশুখোলা গ্রামের মনসুর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২২ জানুয়ারি দেশে করোনা ভাইরাস চলাকালীন সময়ে চন্দ্রা থেকে ভিকটিমসহ ২ জন পুরুষ যাত্রী নিয়ে চালক সোহেল রানা এবং হেলপার ওহাব শেখ ট্রাকযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম পার হয়ে ট্রাক থামিয়ে বলেন নষ্ট হয়েছে। সারতে অনেক সময় লাগবে। এতে পুরুষ যাত্রী ২ জন নেমে যান। তবে নারী যাত্রী রিমি ট্রাকের কেবিনের মধ্যে ছিলেন। পরে কেবিনের ভিতরে চালক সোহেল রানা ভিকটিমকে জোর করে ধর্ষণ করে। এ সময় তার চিৎকার শুনে এক ব্যক্তি ঘটনাটি তার মোবাইলে ভিডিও করেন। এটা আসামিরা দেখে দ্রুত ভিকটিমসহ ট্রাক নিয়ে বগুড়ার দিকে চলে যান। তখন ভিডিও ধারণ করা ইউনুস আলী সুমন-৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি অবগত করলে কড্ডার মোড় নামক স্থানে ২ জন আসামি এবং ভিকটিমসহ ট্রাকটি আটক করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন

ভিকটিমের বাবা মো. আলতাফ হোসেন খান অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় ট্রাক চালক সোহেল রানা স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এই রায় ঘোষণা দেন। এর আগে ২০২৩ সালের ১২ মে এ মামলার আরেক আসামি ওহাব কারাগারে মৃত্যুবরণ করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা