সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের শীতবস্ত্র বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

আরও পড়ুন : মহাসড়কে বাস উল্টে নিহত ১

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি ও সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী।

আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক মো.হাসান ফাহাদ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ওমার ভান্ডারি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, পঞ্চায়েত সদস্য আলম মুন্সী, আলগীর হোসেন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা