সংগৃহীত ছবি
সারাদেশ

মহাসড়কে বাস উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে মো. সুমন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছেন আরও ১৩ জন।

আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সুমন কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুন : শামুক বিক্রি করে সংসার চলছে শার্শার ৭ শতাধিক পরিবারের

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, ছফির আলী (৪৫), ইসলাম (৪০), এরশাদুল হক (৩৫), ফারুক (২২), হাবিবুর রহমান (৩০), আরশাদুল (২৫), শফিকুল ইসলাম (৩০), নুরুজ্জামান (৩৫), মাহাবুব রহমান (২২)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, কুমিল্লা থেকে গজারিয়া হয়ে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বাউশিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত করে বাসটি উল্টে যায়। এতে ১ জন যাত্রী নিহত এবং ১৩ জন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা