সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন নজরুল চৌধুরী (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক।

আরও পড়ুন : উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের ঢেউটিন বিতরণ

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলের দিকে রান্না ঘরে তিনি আত্মহত্যা করেন। নজরুল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে। খবর পেয়ে ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় পাঠিয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিম পাড়ার মৃত ছত্তার চৌধুরীর ছেলে নজরুল চৌধুরী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। এর আগেও আত্মহত্যা করতে ২-৩ বার গলায় রশি নিয়েছিলেন। আজ শুক্রবার বিকেলে রান্নাঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন : রামগড়ে মাদক মামলার আসামি গ্রেফতার

এ ব্যাপারে পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদ জানান, শুক্রবার বিকেলে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, অসুস্থ নজরুল চৌধুরী মানসিক ভারসাম্যহীন ছিলেন। লাশ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ফাঁড়ি পুলিশের মাধ্যমে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল শনিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই: এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

হিজবুল্লাহর প্রতিরোধ অনুপ্রেরণার উদাহরণ: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা সাইয়্যেদ আলী খামেনি বলেছেন, লেবাননের প...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা