সংগৃহিত ছবি
সারাদেশ

অ্যাম্বুল্যান্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি: যশোর জেলার ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরের বেনাপোল মহাসড়কে অ্যাম্বুল্যান্সের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: রাজধানীতে আজও দাপট থাকবে গরমের

নিহতরা হলো, ঝিকরগাছার গদখালী এলাকার নাজমা খাতুন (৫০), একই উপজেলার বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) ও রত্না খাতুন (১২)। নিহতরা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার (ওসি) বাবলু রহমান খান বলেন, অ্যাম্বুল্যান্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নারী, শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা