সংগৃহিত ছবি
সারাদেশ

গভীর রাতে যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: যশোর জেলায় সাদী আহমেদ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: গণধর্ষণের শিকার তরুণী, আটক ৪

সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের রেলগেট পঙ্গু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ ওই যুবককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার প্রস্তুতি চলাকালে হাসপাতালেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই রাকিব বলেন, রাতে শহর থেকে বাড়ি ফিরছিলেন সাদী। পথিমধ্যে পঙ্গু হাসপাতালের সামনে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ট্যাটু সুমনসহ দুই-তিনজন তাকে ছয়-সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম জানিয়েছেন, সাদীর বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্বজনরা ঢাকায় নেওয়ার প্রস্তুতির সময় তার মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, রেলরোডে সাদি নামে এক যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। খুনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা