সংগৃহীত ছবি
জাতীয়

ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক: ঢাকার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামের এক স্বর্ণ-ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: কোনো দলের নয়, পুলিশ সব নাগরিকের

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারী আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: নিজের জমির মতো ভোটটাও পাহারা দেবেন

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীর দোকান বনশ্রীর ডি ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন। আজ দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে। এ সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এ ছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে এবং ছুরিকাঘাত করে।

তিনি আরও বলেন, কাউকে এখনও আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। ছিনতাইকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা