সংগৃহীত ছবি
সারাদেশ

কম্পিউটার প্রশিক্ষন নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ইকরাম

ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে বাড়ি থেকে কম্পিউটার প্রশিক্ষন নিতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইকরাম (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই বন্ধু। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন : যুবককে গলা কেটে হত্যা

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বোরহানউদ্দিন উপজেলার লেবুকাটা চার রাস্তার মাথা নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইকরাম উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামের প্রবাসী মো. হারুন-অর-রশীদ এর একমাত্র ছেলে। সে তজুমদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।

আরও পড়ুন : নারী ফুটবলারের লাশ উদ্ধার

ইকরামের পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ইকরাম তার দুই বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে কুঞ্জেরহাট বাজারে কম্পিউটার শিখতে যায়। কম্পিউটার শিখে সন্ধ্যার দিকে কুঞ্জেরহাট বাজার থেকে মনিরাম বাজারে যাওয়ার পথে লেবুকাটা চার রাস্তার মাথা নামক জায়গায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ইকরামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইকরামসহ তার দুই বন্ধু গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসক তাদেরকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পথিমধ্যে ইকরামের মৃত্যু হয়। গুরুতর আহত দুই বন্ধু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ওসি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশ কোনো অভিযোগ পায়নি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর মোটরসাইকেলটিও পায়নি। এরপরও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা