সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: জামালপুর জেলা শহরের টিউবেলপাড়ে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশায় থাকা শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

নিহতরা হলো, মেলান্দহের কাপাশাহাটিয়ার এলাকায় জয়দর হোসেন রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় এলাকায় কালিবাড়ি থেকে অটোরিকশাটি শহরের দিকে যাচ্ছিলো। এ সময় পেছন থেকে জামালপুরমুখী একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক নিহত হয়। এরপর গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠনো হয় তদেরকে। এর পরে সেখানে ২ জনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা। এ সময় বাকিদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: সীমান্তে আটক ১

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোঃ আতিক জানান, এখন পর্যন্ত ৩ জন নিহতের খবর পেয়েছি আমরা। ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি ২ জন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা