সংগৃহীত ছবি
সারাদেশ

টিসিবি পণ্যসহ বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি: নেত্রকোনা জেলার কেন্দুয়ার উপজেলায় বাড়িতে রাখা টিসিবির পণ্যসহ পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়াকে আটক করেছে যৌথবাহিনী। এ সকল পণ্যের মধ্যে রয়েছে ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

আটক নেতা, উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাল্লা গ্রামের বাসিন্দা ও পাইকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ জানান, সারাদেশে দরিদ্রদের কাছে কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল-তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে সরকার। তবে প্রভাব খাটিয়ে এ সকল পণ্য নিজের বাড়িতে বেআইনিভাবে মজুদ করে রেখেছিলেন বিএনপির এই নেতা। এরপর গোপন সংবাদে বৃহস্পতিবার সকালে বাল্লা গ্রামে তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি টিম। এ সময় তার বাড়িতে থাকা টিসিবির ১৮০ কেজি চাল, মসুর ডাল ৭০ কেজি ও সয়াবিন তেল ৭২ লিটার পাওয়ার পর তাকে আটক করা হয়। এর পরে তাকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: সাপে কামড় নিহত ১

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে তিনি থানায় আটক রয়েছেন। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা