সংগৃহীত ছবি
সারাদেশ

চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ায় কারফিউ শিথিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা-রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এতে কারফিউ শিথিলের সময়সীমা ২ ঘণ্টা বাড়িয়ে মোট ১৪ ঘণ্টা করা হয়েছে।

আরও পড়ুন: আজ ৫টা পর্যন্ত কারফিউ শিথিল

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে। এই জন্য আরও ২ ঘণ্টা কারফিউ শিথিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

তার আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে সহিংস পরিস্থিতি তৈরি হলে শুক্রবার (১৯ জুলাই) রাতে সারাদেশে কারফিউ জারি করেন সরকার। এর পরের দিন ২ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এই কারফিউ জারির পর স্থবির হয়ে পড়ে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও জনজীবন।

আরও পড়ুন: গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার ১২ ঘণ্টা শিথিল ছিল কারফিউ। তার আগের ২ দিন সকাল ৯টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত, মোট ৯ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল। এই ৩ দিনে স্বাভাবিক হতে শুরু করে এই জেলার ব্যবসা-বাণিজ্য, বন্দরের কার্যক্রম ও সাধারণ জনজীবন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা