সংগৃহীত ছবি
সারাদেশ

৫ বগি রেখেই চলে গেল ইঞ্জিন

জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে সিলেট থেকে চট্টগ্রামের দিকে যাওয়া আন্তঃনগর পাহাড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙ্গে ৫টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঘটনাটি ঘটে।

স্টেশন মাষ্টার কবির আহমেদ বলেন, চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিনের পেছনের বগির ক্লিপ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে ট্রেনটির পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। বগি রেখে ইঞ্জিনটি প্রায় ২০০ গজ দূরে চলে যায়। ট্রেনের গার্ড বিষয়টি দ্রুত চালককে জানান। তিনি পরে ইঞ্চিনটিকে পেছনে নিয়ে আসেন। হতাহতের ঘটনা ঘটেনি। ৩০ মিনিট বিলম্ব হওয়ার পর আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে রওনা দেয়। এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা