সংগৃহীত ছবি
সারাদেশ

গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ 

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন।

আরও পড়ুন: চাটমোহরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামে থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চৌদ্দগ্রামের গাংরা নামকস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়েমুছড়ে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীরা ৩ যাত্রীর মরদেহ উদ্ধার করেন। আহত ৭ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করেন।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা