সংগৃহিত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে বাসের কাছে বিস্ফোরণ, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত সাতজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ২৩

রোববার (১৬ মার্চ) নুশকি-দালবান্দিন মহাসড়কে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশের তথ্যমতে, আহতদের দ্রুত নুশকি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি সামাল দিতে মীর গুল খান নাসির টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এই ঘটনার মাত্র কয়েক দিন আগেই বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় একটি বড় ধরনের সন্ত্রাসী হামলা চালানো হয়। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে পাকিস্তানে হওয়া সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ৯৬ শতাংশের বেশি কেবল বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশেই ঘটেছে।

এর আগে, গত মঙ্গলবার বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর সশস্ত্র সদস্যরা একটি রেললাইন উড়িয়ে দিয়ে ৪৪০ জন যাত্রী বহনকারী জাফর এক্সপ্রেসকে আক্রমণ করে এবং যাত্রীদের জিম্মি করে। নিরাপত্তা বাহিনী দীর্ঘ অভিযানের পর ৩৩ হামলাকারীকে হত্যা করে এবং জিম্মিদের মুক্ত করে।

এছাড়া, ট্রেন হামলার আগে একটি পিকেটে হামলা চালিয়ে আরও তিনজন ফ্রন্টিয়ার কোর সদস্যকে হত্যা করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা