সংগৃহীত ছবি
সারাদেশ

বাস–অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: সিলেটে জেলার দক্ষিণ সুরমার উপজেলার লালারগাঁওয়ে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৬) ও আব্দুল মুকিত (৪০) নামে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

নিহতরা হলো, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যার পর সিলেট নগরীর কিনব্রিজের সামনে থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। এরই পথে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৪ জন। আমরা মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

১৫ দিনে ঢাকায় তিন কনসার্ট

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের শুরু—এই ১৫ দিনে ঢাকায় বসছে তিনটি ব...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো অর্জন কর...

যুদ্ধের শেষ পর্যায়ে পৌঁছেছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে বলে মনে কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা