সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে ২ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিহত শিশুরা হলো, আঠারখাদা গ্রামের সামিউল্লাহ (৮) ও একই গ্রামের হুজাইফা (১০)।

স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে তারা গ্রামের মন্দিরে পুজা দেখতে বের হয়েছিলো। এরপর সন্ধ্যায় তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুজি করতে থাকে ২ পরিবারের সদস্যরা। এর পরে রাত সাড়ে ১০টায় নদীতে শিশু ২টির লাশ ভাসতে দেখা যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, শিশু ২টির লাশ উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা