সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা সদর উপজেলায় বজ্রাপাতে রাফিজ হোসেন (২৩) ও আব্দুর রশিদ (৩৪) নামে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও আহত হয়েছে আব্দুল মান্নান (৪৫) নামের ১ ব্যক্তি।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহতরা হলো, দফরপুর গ্রামের কৃষক রাফিজ হোসেন (২৩) এবং সোনাপুর গ্রামের কৃষক আব্দুর রশিদ (৩৪)।

আহত ব্যক্তি, সোনাপুর গ্রামের আব্দুল মান্নান (৪৫)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি বলেন, এই ঘটনার সময় দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বজ্রপাতে হরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, একই সময় সোনাপুর গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল মান্নান বাড়ির পাশে বিচুলি (গো খাদ্য) সংরক্ষণের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে আব্দুর রশিদের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা