সংগৃহীত ছবি
সারাদেশ

পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে অমিত বড়ুয়া (৩৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : দুলারহাট প্রেসক্লাবের কমিটি গঠন

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কলাতলী মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা এলাকার রাজবিহারী বড়ুয়ার পুত্র।

আরও পড়ুন : শেখ হাসিনার থিউরি আর চলবে না

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম বলেন, দুদিন আগে কক্সবাজার এসে মরিয়ম হোটেলের ১০৮ নং কক্ষে ওঠেন অমিত বড়ুয়া। আজ (শুক্রবার) চেক আউট করার কথা ছিল। হোটেলের রুমবয় ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ম্যানেজারকে বিষয়টি জানালে পুলিশে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা