সংগৃহীত ছবি
সারাদেশ

হালতি বিলে বজ্রপাতে নিহত ২

জেলা প্রতিনিধি: নাটোর জেলার হালতি বিলে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা

মৃত ব্যক্তিরা হলো, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মো. নুর হোসেন মণ্ডলের ছেলে মো. মোমিন হোসেন (৩৫) এবং নওগাঁর আত্রাই উপজেলার ক্ষুদ্রবিশা গ্রামের মো. সাদেক আলীর ছেলে মো. রায়হান (৩০)।

নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতি বিলের নলডাঙ্গা অংশের ভেতর নৌকা নিয়ে শামুক সংগ্রহে যান মোমিন হোসেন। এরপর সকালের কোনো এক সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে নৌকায় থাকা আরও ১ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নওগাঁর আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাবুদ্দীন জানান, শুক্রবার ভোরে হালতি বিলে নৌকা নিয়ে মাছ ধরতে যান মো. রায়হান। এর পরে সকাল ৮টায় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে জানতে পারি। এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা