সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে দুই জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় করলা খেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. রাজা মিয়া (৪৫) ও মো. শাহজাহান আলী নামে ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার পদুমহার গ্রামে তাদের লাশ পাওয়া যায়।

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা

নিহতরা হলো, নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মো. রাজা মিয়া (৪৫) ও ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মো. শাহজাহান আলী। তারা ২ জন সম্পর্কে বেয়াই।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার শাহজাহান আলীর বেয়াই রাজকারের বাড়িতে বেড়াতে আসেন। এরপর বিকেলের দিকে ২ বেয়াই মিলে গ্রামের পাশে করলা ক্ষেতে কাজ করতে যান। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশে সেচ পাম্পের টিনের ছাউনির নিচে আশ্রয় নেন। এর পরে সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

তারপর রাত হয়ে গেলেও ২ বেহাই বাড়ি না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। তার পরে হাট-বাজারসহ আশপাশে কোথাও তাদের খুঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ১০টায় পরিবারের লোকজনদের মনে পড়ে, ২ বেহাই মিলে করলা ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখেন, তারার ২ জনে মৃত অবস্থায় পড়ে আছে।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে সেখানে থাকা ১টি গাছ ফেটে গেছে। এদিকে আপত্তি না থাকায় লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান, ৬৮ হাজার চারা বিতরণ

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা