সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমূখী সংঘর্ষে সুফিয়া খাতুন (৬০) নামে এক সিএনজি যাত্রী নিহত ও চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : মণ্ডপে ইসলামী সংগীত পরিবেশন, গ্রেফতার ২

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ অক্টোবর) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার রাংচাপড়া ভালুকা ফিডমিলের সামনে।

আহতরা হলেন, শ্রীপুর উপজেলার কাউরাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (২৫) একই উপজেলার শৈলাট গ্রামের মৃত হামেদ আলীর ছেলে সাহেব আলী (৭০) গফরগাঁও পাকলা থানার লিটন মিয়ার ছেলে রনি মিয়া (২৫) একই থানার মৃত হুদা মিয়ার স্ত্রী পারভীন (৪৫) ও কিশোরগঞ্জের হুসেনপুর উপজেলার রুবেল মিয়ার স্ত্রী সুরাইয়া (৩৫)।

আরও পড়ুন : ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

ভালুকা মডেল থানার এসআই নূর কাশেম জানান, আহতদের উদ্ধার করে ভালুকা সরকারী হাসপাতালে নিয়ে গেলে সিএনজির এক নারী যাত্রী মারা যান। আহত অন্যান্য যাত্রীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা