সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতীতে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক আনোয়ারুল ইসলাম ও হেলপার নিহত হয়েছেন। এ
সময় গুরুতর আহত হয়েছেন কাভার্ডভ্যানের চালক।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ১৫ কি.মি এলাকায় যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: তুলার মিল পুড়ে ছাই

নিহত ট্রাক চালক, ঠাকুরগাঁওয়ের মহেষপুর এলাকার আজহার আলীর ছেলে। এ সময় বাকি হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই শাহাদত হোসেন বলেন, রাজধানী ঢাকা -উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো ট্রাকটি । এদিকে উত্তরবঙ্গ-ঢাকাগামী কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ গাড়িতে থাকা ৩ জন আটকা পড়ে। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে আধাঘণ্টা চেষ্টার পর আটকে পড়াদের উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়। নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: গৃহবধূকে গলা কেটে হত্যা

অপরদিকে দুর্ঘটনার ফলে এ মহাসড়কে কিছুটা যানজট রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি সরিয়ে নেওয়া হয়েছে। এখন যানজট নিরসনে পুলিশ কাজ করছে। এতে দ্রুত সময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা