সংগৃহীত ছবি
সারাদেশ

টাঙ্গাইলে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে মহাসড়‌কে অ‌টো‌রিকশা‌য় বাসের ধাক্কায় চালকসহ ২জন নিহত হ‌য়ে‌ছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

আরও পড়ুন: পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শুক্রবার (১১ অ‌ক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার সল্লা এলাকায় অরিণ ট্রাভেলস পরিবহনটি সজো‌রে অ‌টো‌রিকশা‌য় ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের চেংটাপাড়া এলাকার চান্দু মন্ডলের ছেলে শওকত মন্ডল ও অটোরিকশার যাত্রী ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকার নয়ন চন্দ্র দাস। নয়ন পূজা উপলক্ষ্যে তার শ্বশুরবাড়ি সল্লায় বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত ও আহতরা শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেউপুর পূজামণ্ডপ থেকে অটোরিকশায় সল্লা ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়ক পার হবার সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অরিন ট্রাভেলস পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা শিশুসহ ৮ জন গুরুতর আহত হয়। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা চালক শওকত মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠা‌নোর সময় পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন: নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন খান বলেন, বা‌সের ধাক্কায় অ‌টো‌রিকশার চালকসহ দুইজ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। ত‌বে বাসেরচালক, সুপারভাইজার ও হেলপার পা‌লি‌য়ে‌ছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা