সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ৩ যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন : ফরিদপুরে ভারতীয় ভিসা সেন্টার স্থাপনের দাবি

শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় সদর উপজেলার ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মিথুন মিয়া (২৮), একই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের নুরুল ইসলামের ছেলে শামসু মিয়া (২৪)।

আরও পড়ুন : সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি

আহতরা হলেন, সুতিয়ারা গ্রামের ইকরাম (১০), মেড্ডা এলাকার সিএনজি চালক এমরান (২৮), মনির (৩০)। আহতদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক এএসআই মৃনাল কান্তি বলেন, সরাইল বিশ্বরোড থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা ঘাটুরা পল্লী বিদ্যুৎ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় পেছন দিক থেকে আরও একটি অটোরকিশা নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় পিকআপ ও অটোরিকশা আটক করা হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা