সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া সিএনজি ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন।

আরও পড়ুন : সিরাজগঞ্জে শব্দ দূষণ রোধে সচেতনমূলক কর্মসূচি

নিহত মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫)। তিনি হাতিয়ার হরনী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো.বাহারের ছেলে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন : নিখোঁজ ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হেনজু সিএনজি চালিত অটোরিকশা যোগে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে অপরদিক থেকে আসা পিকআপ ভানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ২জন সিএনজি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় পৌছলে হেনজু মারা যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা