সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

মাদাগাস্কারে নৌকাডুবে ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মাদাগাস্কারের উপকূলে দুইটি নৌকাডুবে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। নৌকা দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন।

আরও পড়ুন : গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৩৫

রোববার (২৪ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মাদাগাস্কারের উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। নৌকা দুটির আরোহীদের বেশিরভাগই ছিলেন সোমালি নাগরিক।

আরও পড়ুন : ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩

সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “বেঁচে থাকা ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করার” প্রচেষ্টা চলছে। দুটি নৌকায় মোট ৭০ জন যাত্রী ছিলেন।

বিবিসি জানায়, গত শনিবার ভারত মহাসাগরে মাদাগাস্কারের উত্তর উপকূলে ভাসমান অবস্থায় নৌকা দুটি খুঁজে পাওয়া যায়। এগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সোমালিয়ার একজন সিনিয়র সরকারি কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, জেলেরা জীবিতদের উদ্ধার করেছে। জীবিতরা বলছেন, তারা ফরাসি দ্বীপ মায়োটে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

আরও পড়ুন : পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

প্রসঙ্গত, মূলত সোমালি অভিবাসীরা বিপজ্জনক এই রুট ধরে চলাচল করেন। যদিও বিপজ্জনক এই রুটটি তাদের কাছে খুবই সাধারণ।

মূলত হর্ন অব আফ্রিকার দেশগুলোতে বেকারত্ব এবং দারিদ্যের কারণে অনেক তরুণ উন্নত জীবনের আশায় ইউরোপে পৌঁছানোর জন্য বিপজ্জনক এই পথে চলাচলে বাধ্য হয়ে থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা