সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

তিউনিসিয়ায় অভিবাসীবাহী নৌকাডুবে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: তিউনিসিয়ার উপকূলে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে ২০ জনের মৃত্যু হয়েছে। এতে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন: পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এতে বলা হয়েছে, বুধবার তিউনিসিয়ার উপকূলরক্ষীরা আফ্রিকা থেকে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে ২০ অভিবাসীর লাশ উদ্ধার করেছে বরেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল গার্ড। এই নিয়ে গত ১ সপ্তাহের মধ্যে এই উপকূলে ২য় বারের মত অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটল।

এর আগে, গত বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনায় দেশটির উপকূলরক্ষীরা ৯ জনের লাশ উদ্ধার করে। এ সময় অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাত্রা করার সময় তাদের নৌকাটি ডুবে যায় এবং এতে আরও ৬ জন নিখোঁজ হন।

তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, বুধবার দেশটির উপকূলরক্ষীরা একই নৌকায় থাকা আরও ৫ জনকে উদ্ধার করেছে এবং এখনও নিখোঁজদের জন্য অনুসন্ধান অভিযান চলছে। এ সময় নৌকাটি স্ফ্যাক্স শহরের উপকূলে ডুবে গেছে। এই শহরটি বিশেষ করে আফ্রিকান অভিবাসীদের জন্য একটি প্রধান পয়েন্ট।

আরও পড়ুন: ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

সাম্প্রতিক আফ্রিকা-ইউরোপে যেতে এই সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এটি মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ দারিদ্যের জীবন থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের জন্য ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন এবং এই কাজে স্ফ্যাক্সের উপকূলরেখা অভিবাসীদের কাছে প্রধান এক্সিট পয়েন্ট হয়ে উঠেছে।

এদিকে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে- ২০২৩ সালে ২,২৭০ জনেরও বেশি অভিবাসী মধ্য ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টা করার সময় নিহত হয়েছে। যা আগের বছরের তুলনায় ৬০ শতাংশ বেশি।

এছাড়া অনিয়মিত অভিবাসন মোকাবিলায় গত বছর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিউনিসিয়ার সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করে।

অপরদিকে, জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার মিসিং মাইগ্রেন্টস প্রোজেক্টের তথ্য অনুসারে- ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগর অতিক্রম করার চেষ্টায় ২৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে।

আর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যানে দেখা যায়, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এই সংখ্যাটি ছিলো ৯৫ হাজারের বেশি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা