সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফেরিতে স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের মুম্বাই উপকূলে যাত্রীবাহী ফেরির সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : গাজায় আরও ৩৮ ফিলিস্তিনিকে হত্যা

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের উপকূলে একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা দেওয়ার পর অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

আরও পড়ুন : ভানুয়াতুতে ভূমিকম্পে ১৪ জনের মৃত্যু

অন্যদিকে মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস জানান, নিহতদের মধ্যে ৩ জন নৌবাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া ১০০ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এই দুর্ঘটনার ভিডিও ফুটেজে ফেরিতে ধাক্কা দেওয়ার আগে স্পিডবোটটিকে চক্কর দিতে দেখা যাচ্ছে এবং পরে সেটি ডুবে যায়। ভারতীয় নৌবাহিনী বলছে, তাদের নৌযানের একটি “ইঞ্জিনে ত্রুটি” হয়েছিল।

আরও পড়ুন : ইসরায়েলি বর্বরতায় গাজায় নিহত ৩১

ব্যক্তি মালিকানাধীন এই ফেরিটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এলিফ্যান্টা গুহায় যাওয়ার পথে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোট সেটিকে ধাক্কা দেয়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “ইঞ্জিন পরীক্ষা চলাকালীন নৌবাহিনীর একটি নৌযান নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ফেরির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে”। প্রাণহানির জন্য দুঃখও প্রকাশ করেছে তারা।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন: “মুম্বাইয়ে নৌকা দুর্ঘটনাটি দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি সেই প্রার্থনা করি।”

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা