সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের পাশাপাশি পুরো লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন: নেতানিয়াহুকে গ্রেফতারে প্রস্তুত ৭ দেশ

আল জাজিরা জানায়, ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধান বৈরুতের মধ্যাঞ্চলে ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের মধ্যে ৮ জনের মধ্যে ৪ জন শিশু চিমস্টার গ্রামে হামলায় নিহত হয়েছেন এবং বোদাই গ্রামে হামলায় আরও ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধসে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া ঐ হামলায় ২০ জন নিহত ও আরও ৬৬ জন আহত হয়েছেন।

এছাড়া হামলার পর আশপাশের এলাকা থেকে হতাহতদের শরীরের বিভিন্ন অংশও শনাক্ত করার কাজ চলছে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, এ সকল অঙ্গ-প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরেই নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে।

আরও পড়ুন: বাংলাদেশিদের স্কলারশিপ দেবে পাকিস্তান

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, রাজধানী বৈরুত ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। এ সময় ইসরায়েলি শত্রুদের বিমান বাহিনী বাস্তা এলাকার আল-মামুন স্ট্রিটে ৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি ৮ তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।

রাজধানী বৈরুত থেকে আল জাজিরার জেইন বসরাভি বলেন, শক্তিশালী এই হামলায় ধ্বংস হওয়া ভবনের আশপাশের ফ্ল্যাটের ব্লকগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা এবং প্যারামেডিকরা এখনও হামলাস্থলে রয়েছেন।

মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।

এছাড়া গত (২৩ সেপ্টেম্বর) থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

আরও পড়ুন: আদানির সঙ্গে চুক্তি বাতিল কেনিয়ার

অপরদিকে, হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে সশস্ত্র এই গোষ্ঠীটি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা