সারাদেশ

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

জে. এম. শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী)

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে শীতকালীন বিভিন্ন সবজির দাম কেজিতে ৪০ থেকে ৮০ টাকা পর্যন্ত কমেছে। একই সঙ্গে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মুরগির দামও। মঙ্গলবার (গতকাল) উপজেলার মনোহরদী, হাতিরদিয়া, শেখের বাজার ও চালাকচরসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১৮০ টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। এ ছাড়া প্রতি কেজি মুলা ৫০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি প্রতিটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, পূজার ছুটিতে চাহিদা কমে যাওয়ায় গ্রীষ্মকালীন সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। প্রতি কেজি পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। বেগুনের দাম কেজিতে ২০ টাকা কমে হয়েছে ৮০ টাকা। কাঁচা মরিচের দাম কেজিতে ২০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটোর দাম কেজিতে ৫০ টাকা কমে দাঁড়িয়েছে ১৫০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি গাজর বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৩০ টাকায়।

বাজারগুলোতে প্রতি কেজি পেঁপে ২০ থেকে ২৫ টাকা, আলু ৩০ টাকা এবং পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কচুর লতি ৮০ টাকা, কচুর মুখী ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে শসার দাম কিছুটা বেড়ে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। প্রতি হালি লেবু ৩০ থেকে ৪০ টাকা এবং চারটি কাঁচকলা৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও কিছুটা স্বস্তি ফিরেছে। সোনালি কক মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ৩১০ টাকা হয়েছে। সোনালি হাইব্রিড মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। এ ছাড়া প্রতি কেজি লাল লেয়ার মুরগি ৩৬০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি চাষের শিং মাছ আকারভেদে ৩৫০ থেকে ৫০০ টাকা এবং দেশি মাগুর ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙ্গাশ ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, বড় কাতলা ৩৫০ থেকে ৫০০ টাকা, তেলাপিয়া ২২০ থেকে ২৪০ টাকা, কই ২২০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাঁচমিশালি মাছ ২৪০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। ডিমের মধ্যে প্রতি ডজন লাল মুরগির ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা এবং হাঁসের ডিম ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া চারটি দেশি মুরগির ডিম ৮০ টাকা এবং চারটি সোনালি কক মুরগির ডিম ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। বিশেষ করে শিম, নতুন আলু, ফুলকপি ও বাঁধাকপির মতো সবজির দাম কমায় সীমিত আয়ের মানুষের জন্য বাজার করা আগের তুলনায় কিছুটা সহজ হচ্ছে। তবে মাছ, মাংস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো তুলনামূলক বেশি। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী দিনগুলোতে সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন ক্রেতারা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লক্ষ্মীপুরে মাটির ব্যবসায় মতবিরোধ, একজনকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে ডেকে নিয়ে গ...

বাসের সিটে ২৩ হাজার ইয়াবা, সুপারভাইজারসহ গ্রেপ্তার ৩

কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলফা এক্সপ্রেসের...

ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতের পাটুয়ারটেক এলাকার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা