সারাদেশ
সহস্রাধিক শিক্ষার্থীর শপথ

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার শপথ নিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার সহস্রাধিক শিক্ষার্থী। একই সঙ্গে পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে তারা।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে এ শপথ নেয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি তাদের শপথবাক্য পাঠ করান।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদক থেকে দূরে থাকা, বাল্যবিয়ে প্রতিরোধ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়ম মেনে সড়কে চলাচল এবং দায়িত্বশীল আচরণের বিষয়ে সচেতন করেন। পাশাপাশি অযথা ঘোরাফেরা না করে পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

একটি সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তুলতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে মাদক, বাল্যবিয়ে এবং সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে তাদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, পল্লী সঞ্চয় ব্যাংকের সাটুরিয়া শাখার ব্যবস্থাপক ইউসুফ হোসেন,বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাকসুদ হোসেন, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসালত জামান খান আরিফ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হাসান ফয়জী।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষার্থীদের সম্মিলিত এই শপথের মধ্য দিয়ে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ, পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তা দেওয়া হয়।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নির্বাচনে হেরে ব্রাজিল ছেড়ে আমেরিকায় বলসোনারো

ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডানপন্থি প্রার্থী ফ্লাভিও ব...

৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে এগিয়ে রয়েছে...

নওগাঁয় পুলিশের অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অ...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পলি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা