সংগৃহীত ছবি
সারাদেশ

বাগানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামে বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হালিম শেখ (৫৫) নামে ১ দিনমজুরের মৃত্যু হয়েছে। বাগান মালিক শাহজাহান মিয়া তার বাগানের ড্রাগন ফল চুরি ঠেকাতে খোলা তারের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ বাগানের ৪ পাশে দিয়েছিলেন।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

শুক্রবার (২১ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে ড্রাগন বাগানের মালিক রয়েছেন।

নিহত দিনমজুর, মাজহাদ গ্রামের মৃত. মহি উদ্দীনের শেখের ছেলে।

খাদিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বন্যা খাতুন জানান, শুক্রবার আব্দুল হালিমসহ কয়েকজন শ্রমিক ড্রাগন বাগানের পাশেই কাজ করছিলেন। এ সময় সেখানে বাগানের মালিকও উপস্থিত ছিলেন। এরপর আব্দুল হালিম সম্ভবত পানি পান করার উদ্দেশে আসার সময় পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

তিনি আরও জানান, নিহত আব্দুল হালিমের মৃত্যুর পর বাগানের মালিক শাহজাহান নিজেই বলেছিলেন, ফল চুরি করতে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ঐ ব্যক্তি। এর পরে সেখানে লোকজন জড়ো হলে বাগান মালিক পালিয়ে যায়। এই জনবহুল এলাকার মধ্যে তার এই বৈদ্যুতিক সংযোগ দেওয়া মোটেও উচিত হয়নি। তাও আবার খোলা তারের সংযোগ। আমি মনে করি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তারপর জানাজার নামাজ শেষে করবস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: জাবিতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে মামলা

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গণি মিয়া ঢাকা পোস্টকে বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, আশ্বাস প্রতিমন্ত্রীর

এলএনজি সরবরাহ সংকট দ্রুত সমাধান করে আগামী সপ্তাহ থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতা...

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন ৩ শর্তে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসে...

পাসপোর্ট সূচকে আরও দুই ধাপ পিছাল বাংলাদেশ

চলতি ২০২৬ সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইনডেক্স...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা