সংগৃহীত ছবি
সারাদেশ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরায় বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে হানিফ মোল্লা নামে ১ ব্যক্তিকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ১ ছেলে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তার।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ডুবিসায়বর এলাকায় হানিফ মোল্লার কাছে ২০ হাজার টাকা চান তার ছেলে ফারুক মোল্লা। এ সময় তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ তর্কের একপর্যায়ে ফারুক ক্ষিপ্ত হয়ে তার বাবা হানিফ মোল্লাকে লাঠি দিয়ে আঘাত করে। এরপর তাকে বাঁচাতে এলে মা গোলাপজান বিবির ওপরেও হামলা চালায়। এর পরে গুরুতর আহত অবস্থায় হানিফ মোল্লাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো। ছেলের লাঠির আঘাতেই তার বাবার মৃত্যু হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা