ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চিংড়ি দিয়ে শাপলার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শাপলা কম বেশি সবাই চেনে। শাপলাতে আয়রন ও ক্যালসিয়ামে ভরপুর। অনেকেই শাপলার তরকারি খেতে পছন্দ করেন। কিন্তু কীভাবে রান্না করে, তা জানেন না। শাপলার সবথেকে প্রচলিত রান্না হলো চিংড়ি দিয়ে রান্না করা। চলুন জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে শাপলার রেসিপি-

আরও পড়ুন: হাঁসের মাংস ভুনা রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

শাপলা ১ আঁটি, ছোট চিংড়ি ১ কাপ, তেল ১/৩ কাপ, পেঁয়াজকুচি ১/৪ কাপ, কাঁচা মরিচের ফালি কয়েকটি, আদা-রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচের কম, ধনিয়ার গুঁড়া ১/৪ চা-চামচ, লবণ স্বাদমতো ও ধনেপাতাকুচি প্রয়োজনমতো।

যেভাবে তৈরি করবেন:

প্রথমে শাপলার আঁশ টেনে তুলে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ও মরিচ। ভাজা হয়ে গেলে একই কড়াইয়ে আদা-রসুনবাটা ও পেঁয়াজবাটা দিয়ে নাড়তে হবে। সামান্য ভাজা হলে মরিচগুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লবণ দিয়ে দিতে হবে। একটু পানি দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে সব মসলা। পরিষ্কার করে রাখা চিংড়ি দিয়ে ১/৪ কাপ পানি দিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট কষিয়ে নিতে হবে চিংড়ি। শাপলার ডাঁটা দিয়ে নেড়ে প্যান ঢেকে দিতে হবে। ১০-১৫ মিনিট রান্না করুন এভাবে। শাপলা থেকেই পানি বের হবে। ১০ মিনিট পর চুলার আঁচ বাড়িয়ে ঢাকনা খুলে নাড়তে হবে। পানি শুকিয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা