সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি : খুলনায় মহানগরীর দৌলতপুর পুকুর থেকে রোহান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যু ২

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।

দৌলতপুর থানা পুলিশের এসআই মো. বদিউর রহমান জানান, গত ২৮ অক্টোবর রোহান নিখোঁজ হয়। আজ সকালে শিশুরা দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকার একটি পুকুরের পাশে খেলা করছিল। এ সময় তাদের খেলার বল পুকুরে পড়লে আনতে গিয়ে রোহানের মরদেহ ভাসতে দেখে। তারা স্থানীদের বিষয়টি জানায়।

আরও পড়ুন : ওমরায় যাওয়ার পথে ২ বোনের মৃত্যু

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। রোহান আগে স্থানীয় একটি জুটমিলে কাজ করতো বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা