ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে নিহত শ্রমিকের দাফন সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি: গাজীপুরে পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক রাসেলকে তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে দাফন করা হয়েছে।

আরও পড়ুন: সাভারে রিমি পরিবহনের বাসে আগুন

সোমবার (৩০ অক্টোবর) কারখানার শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে রাসেল নামের ২৬ বছর বয়সী এই শ্রমিকের মৃত্যু হয়।

নিহত রাসেল হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি গ্রামের আব্দুল হান্নান হাওলাদারের ছেলে। গাজীপুরে "ডিজাইন এক্সপ্রেস লিমিটেড" নামের একটি কারখানায় কাজ করতেন তিনি। রাসেল ঐ কারখানাটির ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন।

গাজীপুরে গাছা থানাধীন মালেকের বাড়ি এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি। এ তথ্য জানিয়েছেন নিহতের সহকর্মী মো. আবু সুফিয়ান।

আরও পড়ুন: অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার আগে রাসেলের মরদেহ আনা হয় ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি গ্রামে। সেখানে মদিনাতুল উলুম মাদ্রাসা ময়দানে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয় রাসেলকে।

নিহত রাসেলের বাবা আব্দুল হান্নান হাওলাদার জানান, ৪ বছর আগে জীবিকার তাদিগে গাজীপুরে চাকুরি করতে যায় রাসেল।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ৭ দিন ধরে বিক্ষোভ করছিল বিভিন্ন কল-কারখানার শ্রমিকরা। সোমবার বিক্ষোভ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বিক্ষুদ্ধ শ্রমিকরা একটি পিকআপ ভ্যান, পুলিশ বক্স ও দুটি পোশাক কারখানায় আগুন দিয়েছে। আগুন নেভাতে গেলে ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের একটি গাড়িও।

আরও পড়ুন: নভেম্বরের মধ্যে নতুন বেতন ঘোষণা

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তখন কারখানার সামনেই পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রাসেল বুকের ডান পাশে এবং ডান হাতে গুলিবিদ্ধ হন।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজে এবং পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

তবে পুলিশের দাবী রাসেল হার্ট অ্যাটাকে মারা গেছে। সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ইব্রাহিম খান বলেন, তায়রুন্নেছা মেডিক্যালের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, রাসেলের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। পরে ঢাকা মেডিক্যালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

১০ মরদেহের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে লাশ হস্তান্তর

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

‘তুমি এই পুরস্কারের যোগ্য’

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জয়ের...

ঢাবি বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের কর্মশালা শুরু

বিশ্বব্যাংকের হিট প্রকল্পের আওতায় "An Introdu...

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা