ছবি: সংগৃহীত
সারাদেশ

অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাভারে রিমি পরিবহনের বাসে আগুন

নিহত আবুল কালাম ওরফে কালু উপজেলার চর জুবিলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৫ টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর আড়াই টার দিকে উপজেলার চরজব্বার থানার মোড়ের দক্ষিণে ব্বানিয়া ফাযিল মাদরাসার সামনে চরজব্বার- চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

পুলিশ জানায়, দুপুর আড়াই টার দিকে উপজেরার চরজব্বার থানার মোড় থেকে চরজব্বার চেয়ারম্যান ঘাট সড়কের পাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা বৃদ্ধ আবুল কালামকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এক পর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫ টার দিকে তার মৃত্যু হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ন কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা