সংগৃহীত ছবি
সারাদেশ

সাভারে ২ নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় কুমকুমারী ও ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে ২ নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে ও দুপুরে লাশ ২টি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

নিহতরা হলো, ঠাকুরগাঁওয়ের সদর থানার কালিতলা চৌদ্দহাত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও বিদ্যুৎ মন্ডল হারুনের স্ত্রী নার্গিছ (৩০)। তবে অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সোমবার সকালে আশুলিয়ার কুমকুমারী এলাকা থেকে নার্গিছ (৩০) নামে ১ নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর আশুলিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে। এ সময় তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে, দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়ার একটি কবরস্থানের পাশে অজ্ঞাত ১ নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এর পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ সকল ঘটনায় আশুলিয়া থানায় পৃথক ২ টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সময় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা