সংগৃহিত ছবি
সারাদেশ

সাভারে গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি: সাভার উপজেলার আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে পবনারটেক এলাকায় মো. শরিফের গোডাউনে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ১৪ মার্চ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার দুপুরে জামগড়ার পবনারটেক এলাকার একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়। এর পরে জিরাবো মডার্ণ ফায়ার সার্ভিসের আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় পুড়ে যায় একটি গোডাউন ও পাশে থাকা কয়েটি কক্ষ। পরে ১ ঘণ্টার চেষ্টায় এই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গোডাউনে ঝুট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিলো। এই আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা