সংগৃহিত ছবি
সারাদেশ

দেশে ফিরলেন আটক ৫৬ জেলে

জেলা প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের মাছ ধরার সময় মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটকের ১০ ঘণ্টা পর ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে তিনি বলেন, বুধবার সকালে কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণে (১০-১৫) কি.মি. দূরে বঙ্গোপসাগর থেকে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মিস্ত্রিপাড়ারায় বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিলো। এগুলোর মধ্যে ৬ টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে আরাকান আর্মির জেলেদের ধরে নিয়ে যায়। এর পরে ট্রলারগুলো থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয় আরাকান আর্মির। এর পরে রাত সাড়ে ১০ টায় বাংলাদেশি জেলেদের ছেড়ে দিয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা