সংগৃহিত ছবি
সারাদেশ

ময়মনসিংহে আগুনে পুড়লো টিসিবির গোডাউন

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় জ্বালানি তেলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনায় দোকানসহ ধান-চাল ও টিসিবির গোডাউন পুড়ে গেছে।

মঙ্গলবার (৪ মার্চ) রাত পৌনে ১১টায় উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আজ মামুন হত্যা মামলার রায়

ধোবাউড়া ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাতে জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এরপর সাড়ে ১১টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, এই অগ্নিকাণ্ডে জ্বালানি তেলের দোকানসহ ধান-চালের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় পাশে থাকা টিসিবির একটি গোডাউনও পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা