সংগৃহিত ছবি
সারাদেশ

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে দ্বন্দ্বে নিহত ১

জেলা প্রতিনিধি: বগুড়া জেলা শহরের মালতিনগর খন্দকার পাড়ায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে পারভেজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আতিকুল ইসলাম (২৪) নামে আরও একজন আহত হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত ৮টায় এ ঘটনা ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলে এলাহী।

আরও পড়ুন: পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

নিহত যুবক, মালতিনগর নতুনপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন। আহত যুবক একই এলাকার বাসিন্দা।

নিহতের খালাতো ভাই মাসুদ রানা বলেন, একই এলাকার কিছু যুবকের সাথে রোববার বিকেলে পারভেজের মারামারির ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার ইফতারের পর ঐ যুবকরা পারভেজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় পারভেজের সাথে আতিকুল ছিলেন। এরপর মালতিনগর খন্দকার পাড়ায় বগুড়া আর্ট কলেজের সামনে নির্জন স্থানে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর একপর্যায়ে তারা ২জন দৌড় দিলে তাদেরকে ধাওয়া করে ছুরিকাঘাত করা হয়।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারভেজ ও আতিকুল রাস্তায় দীর্ঘসময় পড়ে ছিলো। এর পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত অবস্থায় আতিকুল চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে এলাহী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় ২ গ্রুপের বিরোধকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় জড়িত কয়েকজনের নাম জানা যায়। যত দ্রুত সম্ভব তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা