সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

কামরুল সিকদার, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে আলফাডাঙ্গা উপজেলা গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে মোমর গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাবির অধিভুক্তি বাতিল হচ্ছে ৭ কলেজ

নিহত ব্যক্তি গোপালপুর ইউনিয়নের গোপালপুর পুর্বপাড়ার মৃত তবিবুর রহমানের ছেলে।

থানা ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী খোকন খান (৫০) ও তার জামাতা সুমন শেখ (২৮) পৌর বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। তারা গোপালপুর সড়ক হয়ে নওয়াপাড়া মোমর গেটের সামনে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে খোকন খান (৫০) ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় জামাতা সুমন শেখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও অপরজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা