ছবি: সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে ২ বাসে অগ্নিসংযোগ 

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে পৃথক সড়কে ২ টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: অবরোধের দ্বিতীয় দিনে ফাঁকা গাবতলী

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে নগরীর তেলিপাড়া শাহ আলম বাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনে ও শিমুলতলী রোডের মাঝিরখোলা এলাকায় গাজীপুর পরিবহনে এ আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনে রাত সাড়ে ১০ টার দিকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় ৪/৫ জন দুর্বৃত্ত। পরে স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য ততক্ষণে বাসটির অধিকাংশ পুড়ে যায়।

আরও পড়ুন: সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান

অপরদিকে রাত ১১ টার দিকে গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী রোডের রেল ক্রসিংয়ের পাশে দাঁড়িয়ে থাকা গাজীপুর পরিবহনের একটি বাসে কয়েকজন দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কে বা কারা ২ বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা