ছবি: সংগৃহীত
জাতীয়

মুগদায় বাসে আগুন, আটক ১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় মিডলাইন পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: গাজীপুরে ২ বাসে অগ্নিসংযোগ

বুধবার (১ নভেম্বর) সকাল ১১ টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল জানান, ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুনে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে বাসটি। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

আরও পড়ুন: মিরপুরে আজও শ্রমিকদের অবরোধ

প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসের যাত্রী ছিল দুর্বৃত্তরা। বাসটি হঠাৎ সড়কের উপর ব্রেক করে। তখন বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর করে।

পরে বাসের ভেতরে থাকা একজন আগুন লাগিয়ে দেয়। আগুন লাগানোর ২/৩ মিনিট পরই ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ দেখা যায়। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে আজ সকালে সাভারের হেমায়েতপুরে ২ টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পার্কিং করা, অন্যটি যাত্রীবাহী বাস।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা