সংগৃহীত ছবি
সারাদেশ

দীঘিনালায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জামতলী মুসলিম শিবির নামক এলাকা থেকে হানিফ (৩০) নামে ১ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাসের একটি গাছ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

নিহত ব্যক্তি, জামতলী মুসলিম শিবির এলাকার বাসিন্দা জালাল উদ্দিন এর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকালের দিকে জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকায় কবরস্থানের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) জানান, তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য ছিলেন। আমার স্বামী বা পরিবারের সাথে কারো কোন শত্রুতা বা দ্বন্দ্ব ছিলো না। এলাকার সবাই তাকে ভালো জানতেন। আমাদের মাঝে পারিবারিক ভাবে কোন ঝামেলাও হয়নি। রোববার রাতে মাহফিলের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। এর পরে রাতে আর বাসায় ফেরেননি। অনেক খোঁজা-খুঁজি করে কোথাও খবর পাওয়া যায়নী। পরে আজ সকালে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকার লোকজন।

আরও পড়ুন: স্বস্তি মিলছে আলু-পেঁয়াজে

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ওসি মো. জাকারিয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা